প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম
(ভিজিট : ১০)

সংগৃহীত ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করেছেন চিকিৎসকেরা। রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্যন্ত্রের রক্তনালির ব্লক দূর করতে এ চিকিৎসা করা হয়।
এর আগে শনিবার একই হাসপাতালে মন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোববার দুটি ব্লকে স্টেন্ট স্থাপন করা হয়।
অপর ব্লকটির চিকিৎসায় বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এ পদ্ধতিতে বেলুনের সাহায্যে সংকুচিত রক্তনালি প্রসারিত করা হয়, যাতে হৃদ্যন্ত্রে রক্ত চলাচল স্বাভাবিক হতে পারে।
অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে পুরো চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।