প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম
(ভিজিট : ১১)

সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমগুলোকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে দুপুরে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (অনাব)-এর সঙ্গে মতবিনিময় শেষে এ আহ্বান জানান তিনি।
এ সময় অপতথ্য ও অপপ্রচার রোধে ফেসবুক পেজ ও অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান অনলাইন গণমাধ্যম মালিকরা। এ জন্য প্রয়োজনে নীতিমালা করার তাগিদও দেন তারা।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, শিগগিরই কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। সরকার যা-ই করুক না কেন দেশের স্বার্থেই করবে বলেও জানান ইয়াসের খান চৌধুরী।