মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:১৩ পিএম  (ভিজিট : ৯)
প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, তিনি দণ্ডপ্রাপ্ত। সে কারণে অনেক মৌলিক মানবাধিকার এখানে কার্যকর হবে না। কারণ তিনি সাজাপ্রাপ্ত অপরাধী।’ 

তিনি বলেন, ‘হাসিনাকে কী প্রক্রিয়াতে দেশে আনা হবে তা এখানে ম্যাটার করে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।’ 

শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে সরকারের প্রতিক্রিয়া কী— এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই। 

জাহেদ উর রহমান আরও বলেন, ‘অন্য যেকোনও সময়ের চেয়ে খাদ্য মজুদ বেশি আছে। গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম নতুন মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।’ 

বাসে আগুনসহ নানা সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাফিয়া দল তাদের অর্থায়ন থামেনি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’ 

এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা। শ্রম ও কর্মসংস্থান খাতের বিষয়ে তিনি এ আশার কথা জানান। 

এ সময় দেশের ইতিহাসে যেকোনও সময়ের তুলনায় বর্তমানে সরকারের খাদ্য মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। এরই মধ্যে এ জন্য ৩০০ জন শ্রমিককে বাছাই করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]