মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, নির্বাচিতদের সাক্ষাতের তারিখ প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:০২ পিএম  (ভিজিট : ১২)
মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কম্পানিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ কর্মীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচিসহ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা থেকে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি করার সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কম্পানিতে কর্মী নিয়োগের লক্ষ্যে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর সাক্ষাৎকার (প্র্যাকটিক্যাল ও ভাইভা) নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের জন্য মনোনীত প্রার্থীদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রবাসী মিলনায়তন, প্রবাসী কল্যাণ ভবন (২য় তলা), ৭-৭২ ইস্কাটন গার্ডেন, রমনায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।

সাক্ষাৎকার প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা-

>>সাক্ষাৎকারের সময় প্রত্যেক প্রার্থীকে তাদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সনদপত্র এবং মূল পাসপোর্টসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

>>মূল পাসপোর্ট ব্যতীত কোনো সাক্ষাৎকার/ইন্টারভিউ গ্রহণ করা হবে না।

>>প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারের স্থানে উপস্থিত থাকতে হবে।

>>নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে না।

প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো এবং যথাযথ ও মার্জিত পোশাক পরিধান করে উপস্থিত হতে হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]