মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ফতুল্লায় মাদরাসায় আগুন: বার্ন ইনস্টিটিউটে ভর্তি বেড়ে ৬৩, আইসিইউতে ৪
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম  (ভিজিট : ১৪)
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত মোট ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। এদের মধ্যে চারজনকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসায় এ আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

মঙ্গরবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। বাকি রোগীদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এ ছাড়া আরো রোগী জরুরি বিভাগে আসছেন বলেও জানান তিনি।

মাদরাসার শিক্ষাসচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদরাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদরাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

মাদরাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]