রবিবার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


সততা ও আধুনিক কর্মপরিকল্পনার মাধ্যমে বৈশ্বিক মানদণ্ড অর্জনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: লায়ন সাইফুল ইসলাম সোহেল
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম  (ভিজিট : ৪৯)
ব্যবসা পরিচালনায় আধুনিক প্রযুক্তি ও দূরদর্শী পরিকল্পনার সমন্বয়ে কর্পোরেট সংস্কৃতি এবং সেবার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ করল অতিথি গ্রুপ। গতকাল শনিবার (৭ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে দিনব্যাপী এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো প্রতিষ্ঠানটির সেলস ম্যানেজার প্রশিক্ষণ কর্মশালা ও ওভারভিউ প্রোগ্রাম। তীব্র প্রতিযোগিতাপূর্ণ সমকালীন আন্তর্জাতিক বাজারের চ্যালেঞ্জ মোকাবেলা এবং নিজস্ব মানবসম্পদকে বৈশ্বিক মানে উন্নীত করার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে সাজানো হয়েছিল এই মেগা ইভেন্ট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমকালীন বৈশ্বিক বাণিজ্যের গতিপ্রকৃতি এখন আর কোন নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি অত্যন্ত দ্রুত এবং প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই প্রযুক্তিনির্ভর যুগে সনাতন বা প্রথাগত বিপণন কৌশল দিয়ে আর টিকে থাকা সম্ভব নয়। বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে হলে আমাদের অবিরত আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত হতে হবে এবং ডেটা-ড্রিভেন বা তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত হতে হবে। গ্রুপের আসন্ন মেগা প্রকল্পগুলোর একটি যুগোপযোগী মাস্টারপ্ল্যান উন্মোচন করে তিনি আরও যোগ করেন, একটি প্রতিষ্ঠানের আসল শক্তি অবকাঠামো বা মূলধন নয়, বরং মাঠপর্যায়ের দক্ষ ও দূরদর্শী মানবসম্পদ। সততা, কর্পোরেট নৈতিকতা এবং আধুনিক কর্মপরিকল্পনার সমন্বিত প্রয়াসে আমরা খুব দ্রুতই অতিথি গ্রুপকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এক নির্ভরযোগ্য ও প্রথম সারির বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো।

এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিথি লিমিটেড’র পরিচালক (প্রশাসন) লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম, পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) লায়ন এস এস ফেরদৌস, লায়ন মোঃ নূরনবী মৃধা, অতিথি প্রপার্টিজ লিমিটেড’র চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড’র চেয়ারম্যান লায়ন এস এম শাহীন, 
অতিথি মিডিয়া এন্ড পাবলিকেশন লিমিটেড’র পরিচালক লায়ন মোঃ ইসমাইল মিয়া। 

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে গ্রাহক সেবার মানোন্নয়নে সম্মিলিত প্রাতিষ্ঠানিক প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা প্রত্যয় ব্যক্ত করে বলেন, একটি শক্তিশালী ও গতিশীল জনবলই পারে যেকোন বৈশ্বিক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করতে। সততা ও আন্তরিকতার সমন্বয়ে অতিথি গ্রুপের এই নতুন কর্মপরিকল্পনা আগামী দিনে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে এক অনন্য ও যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করবে উল্লেখ করে তাঁরা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতি, গ্রুপের নির্বাহী পরিচালক লায়ন ড. মোঃ আশরাফুর রহমান কর্পোরেট উৎকর্ষ সাধনে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি গতিশীল প্রতিষ্ঠানের মূল ভিত্তিই হলো তার দক্ষ পেশাদার জনবল। যুগের সাথে তাল মিলিয়ে কর্মী উন্নয়ন ছাড়া টেকসই প্রবৃদ্ধি অসম্ভব। সেশনে অংশগ্রহণকারী কর্মকর্তাদের অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে সঠিক প্রয়োগের মাধ্যমে গ্রুপকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

পরিশেষে প্রথম পর্বের নিবিড় প্রশিক্ষণ এবং শেষ পর্বের উন্মুক্ত মতবিনিময়ের চমৎকার সমন্বয় উপস্থিত উর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত সুধীজন ও উদ্যোক্তাদের মাঝে এক নতুন কর্মস্পৃহা তৈরি করেছে।

আধুনিক প্রতিযোগিতামূলক বাজারে সফলতার নতুন মানদণ্ড নির্ধারণে এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণীত করতে অতিথি গ্রুপের এই সুদূরপ্রসারী যৌথ প্রয়াস সমকালীন বাণিজ্য খাতে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]