বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২১ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব টমি মিয়াকে দিয়ে শুরু হচ্ছে বৈশাখীর পডকাস্ট শো: ইয়ুথ আইকন
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম  (ভিজিট : ১৬)
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব টমি মিয়াকে দিয়ে শুরু হচ্ছে বৈশাখী টেলিভিশনের পডকাস্ট শো: ‘ইয়ুথ আইকন’। তরুণরা সাধারণত যাদেরকে আদর্শ মনে করে স্বপ্ন দেখে, ইয়ুথ আইকন মূলত: তাদেরই গল্প। 

প্রথম পর্বের অতিথি হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রন্ধনশিল্পী টমি মিয়া। টমি মিয়া বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজিতে সীমিত জ্ঞান নিয়ে মাত্র দশ বছর বয়সে যুক্তরাজ্যের বার্মিংহামে পাড়ি জমান। অনেক ঘাত প্রতিঘাত এবং সংগ্রামের পর হয়ে ওঠেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নন রন্ধনশিল্পী। 

তমা রশিদের উপস্থাপনায় বৈশাখীর পডকাস্ট শোতে সে গল্পই বলেছেন তিনি। যেখানে উঠে এসেছে তার জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর সাফল্যের গল্প। 

প্রচার হবে ৬ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৫.৩০ মিনিটে। বৈশাখী টিভির কনসালটেন্ট মোঃ সামিউল আলম তামিম ও মোঃ মোফরাতুল ইসলাম সাজ্জাদের তত্ত্বাবধানে প্রযোজনায় থাকছে বৈশাখী ইয়ুথ এবং বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ নতুন প্রজন্ম যাদের দেখে স্বপ্ন দেখতে শেখে, যাদের সাফল্য, সংগ্রাম ও চিন্তা তাদের পথচলার অনুপ্রেরণা হয়ে ওঠে-ইয়ুথ আইকন তাদেরই গল্পবলার একটি প্ল্যাটফর্ম। 

এই অনুষ্ঠানে পর্যায়ক্রমে উপস্থাপন করা হবে এমন সব মানুষকে, যারা নিজ নিজ ক্ষেত্রে ইতোমধ্যেই তরুণদের কাছে আইকন হয়ে উঠেছেন-কেউ রাজনীতিতে, কেউ সংস্কৃতিতে, কেউ বিনোদনে জগতে, কেউ খেলাধুলায়, কেউ আবার ব্যবসা কিংবা সামাজিক নানা কর্মকাণ্ডে। ইয়ুথ আইকন শুধু একজন সফল মানুষের সাক্ষাৎকার নয়, এটি একজন আইকনের পেছনের মানুষটিকে জানার গল্প। তার সাফল্যের পাশাপাশি থাকবে ব্যর্থতা, সংগ্রাম, স্বপ্ন, সিদ্ধান্ত, বিতর্ক এবং জীবনের অজানা গল্প। এ অনুষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে তরুণ প্রজন্ম। তারা যাদের অনুসরণ করে, তাদের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা, অভিজ্ঞতা ও ভবিষ্যতের পথচলার বার্তা- তাদের মাঝেই ছড়িয়ে দেয়া।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]