প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম
(ভিজিট : ৩৯)
গাজীপুরে লক্ষ টাকার মেগা ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় কালিয়াকৈর ব্রাদার্স ফুটবল একাদশকে ৩ -১ গোলে হারিয়ে শিরিরচালা ফুটবল একাদশ বাঘের বাজার শিরোপা জিতে নেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকালে গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়ন নয়াপাড়া গ্রামে ভাওয়াল টাইগার্স ক্লাবের আয়োজনে ওই ফাইনাল ফুটবল টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গাজীপুর-৩ অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি। টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ. কে. এম আফজাল-উল মুনীর।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সেলিম ভূইয়ার সভাপতিত্বে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুয়া থাই সিরামিক্স এর ম্যানেজিং ডিরেক্টর ব্যারিষ্টার জিয়াউল হক জিকু, প্রধান আলোচক ছিলেন ফু- ওয়াং সিরামিক্স এর সিইউ মো. রফিকুজ্জামান ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, সান পাওয়ার সিরামিক্স এর জিএম এম নিজাম উদ্দিন ভূইয়া, ফুয়াং টাইলস মার্কেটের সভাপতি আলমগীর খান, আহ্বায়ক সদস্য তোফাজ্জল হোসেন শেখ, সাংবাদিক আরিফ খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভাওয়াল টাইগার্স ক্লাবের সভাপতি লুৎফর রহমান খান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম।