বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২১ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


চরফ্যাশনের দুলারহাটে কোস্ট গার্ডের হাতে ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম  (ভিজিট : ৯)
ভোলার চরফ্যাশন উপজেলাধীন দুলারহাট থানার আহাম্মদপুরে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট থেকে চারটি ট্রলিং জাল, দুটি উইংস, একটি ডেরিক, দুটি ট্রলডোরসহ বিভিন্ন ট্রলিং সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জানা যায়, বুধবার রাত ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার  আহাম্মদপু মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ট্রলিং সরঞ্জামসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]