সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:২০ পিএম  (ভিজিট : ১১)
সোনার পদক গলায় ঝোলানোর সুযোগ বাংলাদেশের। ইরাকের সুলাইমানিয়াহতে এশিয়া কাপ আর্চারির (ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-২) রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী উভয় ইভেন্টেই ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশি আর্চাররা।

দুই ইভেন্টের ফাইনালে প্রতিপক্ষ কাজাখস্তান। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের সেমিফাইনালে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। সরাসরি ৬-০ সেট পয়েন্টে প্রতিপক্ষকে হারিয়েছেন সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিরা। 

অন্যদিকে স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট পায় কাজাখস্তান। বাংলাদেশ-কাজাখস্তানের মধ্যেকার ফাইনাল হবে আগামী ২৮ অক্টোবর।

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে ২৩৩-২১৯ পয়েন্ট ব্যবধানে হারিয়েছেন  বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনিরা।

অন্য সেমিফাইনালটি হয়েছেন ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনীর’ মতো।

ফাইনালে ওঠতে ইরাক-কাজাখস্তানের মূল ম্যাচের লড়াই শেষ হয় সমানে সমানে, ২১৭-২১৭ পয়েন্টে। পরে শুটঅফে ২৯-২৭ পয়েন্টে স্বাগতিকদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কাজাখস্তান। মেয়েদের ফাইনাল আগামী ২৯ অক্টোবর।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]