প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৪০ পিএম
(ভিজিট : ৬১)
ময়মনসিংহের ভালুকায় বিএনপিকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাথী আক্তার (সাথী বিউটি পার্লার-এর মালিক) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে রবিবার (২৫ অক্টোবর) ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাথী আক্তার তাঁর বিউটি পার্লারে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে আসলে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরবর্তীতে এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা একত্রিত হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁর বক্তব্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, এটা কোন অভিযোগের ভিত্তিতে আটক না যেকোন মূহুর্তে আইন শৃখ্ঙলা পরিস্থিত অবনতি ঘটতে পারে ও তার জীবনের নিরাপত্তা প্রয়োজন এবং বি এন পিকে কটুক্তি করেছে এমন কিছু শনেছি আমিতো সেখানে ছিলাম না,তবে শুনছি স্থানীয় বি এন পির নেতাকর্মীদের অকথ্য ভাষায় কথা বলার কারনে নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপদ করে।