শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


সিঙ্গাপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও ত্রিশালবাসীর সঙ্গে এমপি ডা. লিটনের মতবিনিময়
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ পিএম  (ভিজিট : ১৩)
দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই প্রবাসীদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৭  ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান লিটন।

সম্প্রতি সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার প্রবাসীদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় ও শুভেচ্ছা সভায় অংশ নেন তিনি।

সভায় প্রবাসীদের কর্মজীবনের নানা অভিজ্ঞতা, প্রবাসে তাদের সংগ্রাম, বিভিন্ন সমস্যা এবং দেশের উন্নয়নে তাদের গঠনমূলক পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এমপি। 

এ সময় তিনি বলেন, প্রবাসীদের শ্রম, মেধা ও ত্যাগেই বাংলাদেশের অর্থনীতির শক্ত ভিত নির্মিত হয়েছে। দেশের এই রেমিট্যান্স যোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

ডা. মাহবুবুর রহমান লিটন আরও বলেন, প্রবাসীদের নিরাপত্তা, কল্যাণ এবং যেকোনো সমস্যার সমাধানে তিনি সবসময় তাদের পাশে থাকবেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে প্রবাসীদের অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা এ ধরনের আন্তরিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখার আহ্বান জানান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]