সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ পিএম  (ভিজিট : ৭০)
গাজীপুরের কালীগঞ্জে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৬৬০ টাকাসহ শামীম আহমেদ সামিউল (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সোহেল (৩৫) নামের অপর এক ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকায় নবীন ছাত্রাবাসের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে শামীম আহমেদ সামিউলকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস লালচে রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন ১০ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে নগদ ৩ হাজার ৬৬০ টাকাও উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে।” এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৫, তারিখ ২৫ অক্টোবর ২০২৬।

তিনি আরও জানান, পলাতক সোহেলকে গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার শামীম আহমেদ সামিউলকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]