শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ পিএম  (ভিজিট : ২৮)
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলামের মরহুমা মায়ের রুহের মাগফিরাত কামনা, দেশ-বিদেশের অসুস্থ সাংবাদিকদের সুস্থতা এবং প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধ ও দেশবাসীকে এ রোগ থেকে সুরক্ষার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

বুধবার (২১ অক্টোবর) রাতে মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।

দোয়া পরিচালনা করেন শফিজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহিরুল আলম। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক এবং অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন। এ ছাড়া প্রয়াত সাংবাদিকদের ক্ষমা ও পরকালীন শান্তি এবং দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সহসভাপতি এস এম সাইফুল ইসলাম কবির, সাংবাদিক রমিজ উদ্দিন শেখ, অর্থ ও দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ তালুকদার, সাংবাদিক মাহবুবুর রহমান, সাংবাদিক আব্দুর রহিম, সাংবাদিক শহিদুল ইসলামসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকেরা।

এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

তাঁরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে জনসাধারণকে সচেতন করতে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফিরাত, অসুস্থ সাংবাদিকদের সুস্থতা, প্রয়াত সাংবাদিকদের পরকালীন শান্তি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]