প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:১৮ পিএম
(ভিজিট : ১৯)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোহাগাড়া উপজেলা শাখার সদস্য সচিব ডিএম মারুফ হাসান রিজভী। এ সময় তাঁর সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় আমিরাবাদ ইউনিয়ন': সুখছড়ি কালীমন্দির পূজামণ্ডপে নেতাকর্মীদের নিয়ে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ডিএম মারুফ হাসান রিজভী বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রাখা জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব যেন আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু বক্কর, লোহাগাড়া উপজেলা এনসিপির সদস্য সচিব ডিএম মারুফ হাসান রিজভী, সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আর রাইহান ও যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল নুমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবশক্তির সংগঠক আমজাদ হোসেন, লোহাগাড়া উপজেলা যুবশক্তির সংগঠক তওহীদুল ইসলাম, লোহাগাড়া ছাত্রশক্তির আহ্বায়ক আল রাফি, সদস্য সচিব মিনার মাহমুদ এবং মুখ্য সংগঠক আবদুল্লাহ আল ওয়ালিদ ও হুমায়ুন রশিদ সাব্বিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরসহ পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।