রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


তিশার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৫৩ পিএম  (ভিজিট : ১৬)
পর্দায় অভিনেতা-অভিনেত্রীদের রসায়ন ঘিরে প্রায়ই বাস্তব জীবনের প্রেমের গুঞ্জন ছড়ায় শোবিজ অঙ্গনে। কিছুদিন আগে সাদিয়া আয়মানের সঙ্গে প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছিলেন খায়রুল বাসার। এবার তানজিন তিশার সঙ্গে কথিত প্রেম ও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা।

সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের প্রেমের গুঞ্জন, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক এবং বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেন খায়রুল বাসার। তানজিন তিশার সঙ্গে কথিত প্রেমের সম্পর্ক ও বিচ্ছেদের কারণ জানতে চাইলে বিষয়টি সরাসরি নাকচ করেন অভিনেতা। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘ওর সঙ্গে আমার কবে প্রেম ছিল? প্রেম থাকলে তো ব্রেকআপ হবে! তার সঙ্গে আমার আগেও কথা হতো, এখনো কথা হয়।’

নাটকে নিয়মিত অভিনয়ের সুবাদে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়ে প্রেমের গুঞ্জন ছড়ানো প্রসঙ্গেও মজার ছলে জবাব দিয়েছেন খায়রুল বাসার। তিনি বলেন, ‘আমি সারা দিন নায়িকাদের সঙ্গে কাজ করি। তাহলে নায়িকাদের সঙ্গে গুঞ্জন হবে না তো কার সঙ্গে হবে! আমাকে তো আর কারো সঙ্গে দেখা যাচ্ছে না।’

এ ছাড়া সাদনিমা বিনতে নোমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ছড়ানো গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন তিনি।

এসব খবরের কোনো সত্যতা নেই বলে স্পষ্ট জানান খায়রুল বাসার। সাদনিমা সম্পর্কে বলতে গিয়ে তাকে চমৎকার ও স্পষ্টবাদী সহশিল্পী হিসেবে উল্লেখ করেন এই অভিনেতা।
তবে নিজের নামে এ ধরনের গুঞ্জন ছড়ানোয় বিরক্ত হওয়ার বদলে সেগুলো বেশ উপভোগ করেন বলেও জানান তিনি।

ক্যারিয়ারের এই পর্যায়ে বিয়ে নিয়ে কী ভাবছেন খায়রুল বাসার? এমন প্রশ্নের জবাবে অভিনেতা জানান, আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না তিনি। পারিবারিক কিছু দায়িত্ব পালনের পাশাপাশি নিজের বেশ কিছু কাজও বাকি রয়েছে তার।

এ প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘আমি বিয়ে নিয়ে কোনো পরিকল্পনাই করতে পারছি না। বিয়ে নিয়ে এখন পর্যন্ত আমার একদমই কোনো ভাবনা নাই। আগে এগুলো শেষ করব, তারপর হয়তো অবকাশে বিয়ের ব্যাপারটি নিয়ে ভাবা যেতে পারে।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]