প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:০৮ পিএম
(ভিজিট : ২৫)
জনপ্রিয় সংগীতশিল্পী শুভর চারটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন বৃষ্টি আক্তার। গানগুলোর শিরোনাম ‘শুধু তুই’, ‘বোঝাবো তোকে’, ‘তুমি আমি’ এবং ‘তুমি আমার হয়ে থেকো’।
মিউজিক ভিডিওগুলো নিয়ে সংগীতশিল্পী শুভ বলেন, “মডেল বৃষ্টি আক্তার দারুণ অভিনয় করেছেন। এক কথায় অসাধারণ। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। চারটি মিউজিক ভিডিও খুব শিগগিরই রিলিজ হবে। দর্শকদের জন্য এবার ভালো কিছু কাজ করেছি আমি এবং মডেল বৃষ্টি আক্তার।”
এদিকে বৃষ্টি আক্তার বলেন, “শুভর গান আমার অনেক পছন্দ। শুভর গানের মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আশা করি দর্শকদেরও আমাদের জুটিটা ভালো লাগবে। এই কাজগুলো করতে পেরে আমি খুবই আনন্দিত।”
গানগুলো লিখেছেন তাহামিদ ও শুভ। সংগীত পরিচালনা করেছেন কাউসার খান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভ।
গানগুলো খুব শিগগিরই টিআইএ অরিজিনালস ব্যানারে প্রকাশিত হবে। পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও প্রচারিত হবে।