শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


দূর্গাপূজা উপলক্ষে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ পিএম  (ভিজিট : ১৬)
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরটি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় র্দূগোৎসব উপলক্ষে একটানা ৯ দিন বন্ধ থাকবে। এ সময় এই বন্দরের আমদানি-রফতানিসহ অন্যান্য সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। 

নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রফতানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ভারত ও বাংলাদেশের বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং আমদানি-রফতানিকারক সমিতির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর একটানা ৯ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত নাকুগাঁও স্থলবন্দরের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। পরে আগামী ২৬ অক্টোবর (সোমবার) থেকে পুরোদমে এই বন্দরের সকল কার্যক্রম শুরু হবে। তবে তিনি বলেন, আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। এ সময় প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীরা ভারত-বাংলাদেশে যাত্রী পারাপার করতে পারবেন।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]