বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস আটক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:২২ পিএম  (ভিজিট : ৯)

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার শিমুলকুচি, আঠারোবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি।

জব্দ করা এসব কসমেটিকস সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৯৭ হাজার ৮শ' টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে , ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় এসব কসমেটিকস চোরাচালানিরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাচারের চেষ্টা করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ১৪ অক্টোবর পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ এই কসমেটিকস আটক করে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]