প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:১৬ পিএম
(ভিজিট : ২০)
দেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে পতিত সরকারের দোসররা নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রমূলক কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুরের চরভদ্রাসনে গাজীরটেকে চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে দোসররা নাশকতামূললক কাজ করছে। এসব কর্মকাণ্ডের বিষয়ে তিনি দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গত কয়েকদিন আগে বিদেশের মাটিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করা হয়েছে। এতে দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবুন।
অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপনসহ অন্যরা।
পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মো. লকাই বিশ্বাস-এর জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থান এর সেলাই মেশিন বিতরণ করেন।