মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


‘আয়াসের পেছনে আছে জামায়াত, এনসিপির মন কাঁদলেও পাশে দাঁড়াতে পারছে না’: রাশেদ খান
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:১৭ পিএম  (ভিজিট : ২০)
প্রতারক উজ্জ্বল ওরফে আয়াসের পেছনে জামায়াতের আমিরের উপদেষ্টা আছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তার দাবি, এনসিপিরও মন কাঁদছে, কিন্তু আয়াসের পাশে দাঁড়াতে পারছে না।

রবিবার (১১ অক্টোবর) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, ‘বাংলাদেশ না চাওয়া জামায়াতে ইসলামী প্রতিবাদ করছে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চায়নি! এনসিপিরও মন কাঁদছে, কিন্তু আয়াসের পাশে দাঁড়াতে পারছে না। তবে জামায়াত সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে। আসলে কে এই আয়াস, তাকে চালায় কে?’

রাশেদ খান বলেন, ‘ময়মনসিংহের প্রতারক উজ্জ্বল ঢাকায় এসে নাম, চুলের স্টাইল ও চেহারা (কিছুটা) বদলে গেছে জুলাইযোদ্ধার আয়াসের! ইতোপূর্বে তিনি প্রতারণার মামলায় জেলও খেটেছেন, মামলা এখনো বিচারাধীন। আজকে তিনি প্রিজন ভ্যান থেকে বলেছেন তার WhatsApp log in করে যাতে সব ডিলিট করা হয়! কী আছে তার WhatsApp-এ? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি মারতে তাকে চুনকালি কেনার টাকা দিয়েছে জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]