সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


আবরার হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে আমজনতার দলের মানববন্ধন
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:৫৪ পিএম  (ভিজিট : ২০)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার এবং সাজাপ্রাপ্ত আসামিদের বিচারের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন হয়েছে।

আমজনতার দলের ব্যানারে রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে, আবরার ফাহাদ হত্যায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতার এবং সংশ্লিষ্টদের বিচারের রায় কার্যকরের দাবি জানানো হয়েছে। জণগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কর্যক্রম শেষ করার জন্য অনুরোধ করেন বক্তারা। 

আমজনার দলের কেন্দ্রীয় সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন। এছাড়াও আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানসহ বিভিন্ন দলের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]