প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:১৪ পিএম
(ভিজিট : ১৩)
রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রো রেল লাইনে একটি কুকুর ঢুকে পড়ায় রেল চলাচল সাময়িক বন্ধ ছিল। কিছুক্ষণ পর চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (এমআরটি) পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১১টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
তিনি জানান, মেট্রো রেলের লাইনে কুকুর ঢুকে পড়ায় একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল থেমে ছিল। পরে আবার ট্রেন চলাচল শুরু হয়।