বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:১৩ পিএম  (ভিজিট : ১৫)
নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনেতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার দাবি, পতিত সরকারের দোসররা নাশকতায় জড়িত হচ্ছে।

বুধবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব দাবি করেন। তিনি জানান, বর্তমান সরকার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা ফ্রি করে দিয়েছেন।

রিজভী বলেন, ‘একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ও দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে। তারা নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে।’ এসময় তিনি দেশবাসীকে এবিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

বর্তমান সরকার কোনো প্রকার নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন ‘তারেক রহমান সরকার জনগণের সরকার। কোনো নৈরাজ্য-অপরাধকে প্রশ্রয় দেবেন না প্রধানমন্ত্রী।’ 

লিফলেট বিতরণকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু মোকাবিলা করতে হবে সবার প্রচেষ্টায়।’

রিজভী জানান, পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।  যাতে করে ডেঙ্গু বাসা না বাঁধতে না পারে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]