রবিবার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


পর্তুগাল দল থেকে ‘নিষিদ্ধ’ রোনালদো
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:১১ পিএম  (ভিজিট : ২৯)
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ার খেসারত দিতে হচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে তীব্র বাগবিতণ্ডার জেরে ক্ষুব্ধ হয়ে ক্যাম্প ত্যাগ করায় ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিপি)। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিররের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

আন্তর্জাতিক বিরতির ম্যাচে মাঠে খেলার সময় বা ‘মিনিট’ বণ্টন নিয়ে মূলত কোচ জর্জ জেসুসের সঙ্গে রোনালদোর মতবিরোধ তৈরি হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে এক দীর্ঘ বিবৃতিতে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ ও ক্ষমা চান রোনালদো। 

সেই বিবৃতিতে পর্তুগিজ ফুটবলের অভিভাবক সংস্থা চাইলে তাকে শাস্তি দিতে পারে বলেও উল্লেখ করেছিলেন তিনি।

তবে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই পর্তুগিজ ফেডারেশনের বিধি অনুযায়ী তাকে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুসারে, ক্যাম্প ছাড়ার ঘটনায় স্বয়ংক্রিয়ভাবেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বর্তমানে দেশটির একটি স্বাধীন কমিটি রোনালদোর এই অসদাচরণের বিষদ পর্যালোচনা করছে। পরিষদ শিগগিরই তার চূড়ান্ত শাস্তির মেয়াদ ঘোষণা করবে, যা সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত হতে পারে।

যদি সিআরসেভেনের এই শাস্তির মেয়াদ এক মাসের বেশি দীর্ঘায়িত হয়, তবে আগামী মাসে ‘উয়েফা নেশনস লিগে’ ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে পর্তুগালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে ছাড়াই মাঠে নামতে হবে পর্তুগালকে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রোনালদোর লিখিত ক্ষমা প্রার্থনা এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারের দিকগুলো বিবেচনা করবে কর্তৃপক্ষ। ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন ইঙ্গিত দিয়েছে, সর্বোচ্চ শাস্তির বদলে রোনালদোকে অপেক্ষাকৃত কম মেয়াদের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া লাগতে পারে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]