বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


তাইফে ভারী বৃষ্টির রেড অ্যালার্ট, আকস্মিক বন্যার আশঙ্কা
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ পিএম  (ভিজিট : ১৫)
সৌদি আরবের তাইফে ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সতর্কতা কার্যকর থাকবে। 

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তাইফের আশ-শাফাসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত, শিলাবৃষ্টি, প্রবল বাতাস, দৃষ্টিসীমা কমে যাওয়া এবং আকস্মিক বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। 

এদিকে জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির প্রভাব মদিনা অঞ্চলের কিছু এলাকাতেও বিস্তৃত হতে পারে। এসব এলাকায় শিলাবৃষ্টি ও ধুলাবালি সৃষ্টি করা প্রবল বাতাসও বয়ে যেতে পারে। 

NCM আরও জানিয়েছে, হাইল, তাবুক, আল-জাওফ ও নর্দার্ন বর্ডার অঞ্চলের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি ও সক্রিয় বাতাসের সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া কেন্দ্রের সতর্কতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে এবং বৃষ্টির সময় উপত্যকা, জলাবদ্ধ এলাকা ও আকস্মিক বন্যাপ্রবণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]