শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১০ পিএম  (ভিজিট : ৯)
৭১'র ঘাতকরা ও ২৪ এর পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ জামায়াতের ইন্ধনে মিছিল করার সাহস পাচ্ছে। এই আওয়ামী লীগকে ফেরালে তারা আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন হবে না। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে রয়েছে।

কিন্তু সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। সরকারের বিরুদ্ধে ৭১ এর ঘাতকরা ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে গেছে। জামায়াত কখনো সংসদে বিরোধী দল হতে পারেনি। এবার তারা বিরোধী দল হয়েছে।

তারা সংসদে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভা সরকারকে সব সময় সহযোগিতা করবে, যৌক্তিক সমালোচনা করবে। কিন্তু জামায়াতের নেতৃত্বে ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে। তারা জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে লং মার্চ করে বেড়াচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে।

তারা আওয়ামী লীগকে ইন্ধন দিচ্ছে। লং মার্চের নামে সরকার পতনের হুমকি দিচ্ছে জামায়াত। কিন্তু জামায়াতের ডাকে মানুষ এখন আর রাজপথে নামবে না। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের আমির জাতীয় নির্বাচনের আগেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এই আওয়ামী লীগকে ফেরালে তারা আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে। কাজেই, জামায়াত নেতাদের সতর্ক হতে হবে।’

এর আগে এদিন সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]