রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ পিএম  (ভিজিট : ৪)
সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ ও এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ (২০ সেপ্টেম্বর) দুপুরে ১২টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের নেতাদের দাবি, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মতামত দিয়েছে, সংবিধান সংশোধনের পক্ষে নয়। তাদের ভাষ্য, গণভোটের রায়ের পর সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন জনগণের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই কমিটির নির্ধারিত মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটভুক্ত দলগুলো।

জোটের নেতারা বলছেন, গণভোটের রায়ের ব্যাখ্যা ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন। কিন্তু সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের উদ্যোগ তাদের কাছে সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়েছে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের সংবাদ সম্মেলনে বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার কারণ, গণভোটের রায় নিয়ে তাদের অবস্থান এবং সংবিধান সংস্কার ও সংশোধন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরা হবে। পাশাপাশি বর্তমান প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তির বিষয়গুলোও বিস্তারিতভাবে তুলে ধরবেন ১১ দলীয় ঐক্যের নেতারা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]