শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ত্রিশালে জলাশয়ে অবমুক্ত হলো ২২০ কেজি পোনামাছ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ পিএম  (ভিজিট : ২১)
ময়মনসিংহের ত্রিশালে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন নিশ্চিত করতে ২২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাম্মিম জাহান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদসহ সংশ্লিষ্টরা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন জানান, বৃহস্পতিবার উপজেলা পরিষদসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ২২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে উন্মুক্ত জলাশয়েও আরও ১৮০ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]