ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে গুগল এআই স্টুডিও ও এমসিপি বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে শিক্ষকগণ।
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন এর উদ্যোগে গুগল এআই স্টুডিও ও এমসিপি বিষয়ক ‘বিল্ড স্মার্টার, কানেক্ট ফাস্টার’ শীর্ষক একটি শিল্পমুখী হাতে-কলমে কর্মশালার আয়োাজন করা হয়। শনিবার বনানী ক্যম্পাসে কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত এ কর্মশালায় শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাডেমিক) অধ্যাপক এইচ. এম. জাহিরুল হক। তিনি প্রযুক্তিনির্ভর শিক্ষা, উদ্ভাবন এবং শিল্প–শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
কর্মশালা বিশেষভাবে গুগল এআই স্টুডিও এবং মডেল কনটেক্সট প্রটোকল নিয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয়। অংশগ্রহণকারীরা জানতে পারেন কীভাবে এআই মডেল বিভিন্ন টুল, ডেটা সোর্স, অ্যাপ্লিকেশন এবং বাহ্যিক সেবার সঙ্গে সংযুক্ত হয়ে আরও কার্যকর ও প্রাসঙ্গিক সমাধান তৈরি করতে পারে।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন মাইন্ডস্পার্কের প্রতিষ্ঠাতা ও সিইও মাহবুবা ইয়াাসমিন তুরাবা। তিনি এআই-নির্ভর উদ্ভাবন ও সমাধান উন্নয়নে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বাস্তব সমস্যার সমাধানে নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। একই সঙ্গে তরুণ ডেভেলপার ও উদ্যোক্তাদের জন্য এআই খাতে তৈরি হওয়া নতুন সম্ভাবনা নিয়েও তিনি আলোচনা করেন।
কর্মশালায় আরও প্রশিক্ষক হিসেবে ছিলেন সি-থ্রিবিটের সহ-প্রতিষ্ঠাতা রিজওয়ান হাসান। তিনি শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি অংশগ্রহণকারীদের আধুনিক এআই অ্যাপ্লিকেশন উন্নয়নের বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেন।
ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্সের ডিন অধ্যাপক সৈয়দ আখতার হোসেন বলেন, বর্তমান এআই যুগে শিক্ষার্থীদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা এবং প্রযুক্তিভিত্তিক সমস্যা সমাধানকারী হিসেবে গড়ে তুলতে হবে।
এফসিএসডিআই-এর পক্ষ থেকে কর্মশালার সমন্বয়ে ছিলেন নিয়াজ মাখদুম, সৈয়দ আশিক আদনান ও সারওয়ার আলম।
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন | উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত। ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]