রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে সেপ্টেম্বর সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ পিএম  (ভিজিট : ২৫)
ওরিয়েন্টেশনে বক্তব্য রাখছেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. এইচ এম জহিরুল হক।

ওরিয়েন্টেশনে বক্তব্য রাখছেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. এইচ এম জহিরুল হক।

বাংলাদেশি শিক্ষার্থীদের দেশেই আন্তর্জাতিক ডিগ্রি অর্জনের সুযোগ করে দিয়েছে বিশ্বখ্যাত মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি। কিউএস ওয়ার্ল্ড র ্যাংকিংয়ে শীর্ষস্থানীয় এই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাসের সেপ্টেম্বর ২০২৬ সেমিস্টার শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে কথা বলেন বক্তারা।

আজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার ইউনিভার্সিটির হলরুমে সেপ্টেম্বর সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম দুই পর্বে অনুষ্ঠিত হয়। এতে নতুন শিক্ষার্থী, অভিভাবক এবং ইউনিভার্সিটির শিক্ষকগণ অংশ নেন।

এর মাধ্যমে আরও একদল তরুণ শিক্ষার্থীর উচ্চতর শিক্ষাজীবন শুরু হলো ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে। নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখর রাজধানীর বনানীর ইউসিএসআই ক্যাম্পাস। 

বিশ্বের শীর্ষস্থানীয় মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট একাডেমিক  প্রফেসর ড. এইচ এম জহিরুল হক নতুন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন এর ডিন প্রফেসর সৈয়দ আখতার হোসেন, ফ্যাকাল্টি অব এফবিএম এর ডিন মোহাম্মদ জে মুনির, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স এন্ড লিবারেল আর্টস এর ডিন ড. জোহা রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার প্রফেসর ড. শাহ সামিউর রশিদ। পরে অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রভোস্ট মেজর সুমন সুবহান (অব.)। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুই সিনিয়র শিক্ষার্থী- নোরা সাবরিন রাহা ও আবিদা আফসারা গোলন্দাজ।

বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়। 

প্রো-ভিসি প্রফেসর কুশাইরি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তোমরা এবং তোমাদের অভিভাবকরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটি বিশ্বের শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং এশিয়ায় ৮ম অবস্থানে রয়েছে। একটি বিশ্বমানের ইউনিভার্সিটিতে তোমরা নিজেদের উচ্চ শিক্ষার যাত্রা শুরু করছো। এর মধ্যদিয়ে তোমাদের নিজেদের, পরিবারের এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো। 
প্রফেসর ড. এইচ এম জহিরুল হক বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটির প্রধান বৈশিষ্ট্য এর শিক্ষার মান, কর্মমুখী ও শিল্প-সংশ্লিষ্ট কারিকুলাম। তিনি এর ওপর আস্থা রাখার আহবান জানান শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি। তিনি বলেন, তোমাদের স্বপ্ন পূরণের যাত্রা শুরু হলো এমন একটি ইউনিভার্সিটির সাথে যেটা কেবল মালয়েশিয়ার নয়, বিশ্বেও অন্যতম সেরা প্রতিষ্ঠান। 

পরে সংশ্লিষ্ট শিক্ষকগণ নতুন শিক্ষার্থীদের ইউসিএসআই ইউনিভার্সিটির পরিচিতি, কারিকুলাম ও কোর্স পরিচিতি, পাঠদান পদ্ধতি, পরীক্ষা, এক্সট্রা কারিকুলাম কার্যক্রম- ইত্যাদি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ব্রিফিং শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস এবং ক্লাসরুম, সেমিনার রুম, বিভিন্ন ল্যাব, লাইব্রেরি, স্পোর্টস জোন ঘুরে দেখেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]