রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ এএম  (ভিজিট : ১১)
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে নিয়ে ফিরছে বাংলাদেশ ‘এ’ দল। 

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আজ (১২ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’। ব্লুমফন্টেইন ও কিম্বার্লিতে প্রথম দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

পচেফস্ট্রুমে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই স্পিনার রিশাদ হোসেন ও আলিস আল ইসলামের ঘূর্ণিতে ৪০ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। রিশাদ ৪ ও আলিস ৩ উইকেট শিকার করেন। 

জবাবে ১৭ ওভার বাকি রেখে লক্ষ্য টপকে যায় বাংলাদেশ।

সফরকারীদের জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখ। দুজনই পান ফিফটির দেখা। 
তাদের ৯২ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশ আরো ৪ উইকেট হারালেও জয় পেতে কোনো সমস্যা হয়নি। 

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ‘এ’ : ৪০ ওভারে ১৮২ অলআউট (অ্যাকারম্যান ৫৪, মানাক ৪৩, হামজা ৩১; রিশাদ ৪/৪৫, আলিস ৩/৩৫)।
বাংলাদেশ ‘এ’ : ৩৩ ওভারে ১৮৫/৫ (সাইফ ৬১, নাঈম ৬০; সিমন্ডস ৩৩৬)।
ফল: বাংলাদেশ ‘এ’ ৫ উইকেটে জয়ী। 
সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ‘এ’ ১-০ ব্যবধানে জয়ী।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]