শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


সবার আগে এশিয়ান গেমসের শহরে ঋতুপর্ণারা
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৮ পিএম  (ভিজিট : ৯)
১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। বাংলাদেশ ২২ ডিসিপ্লিনে এই গেমসে অংশগ্রহণ করবে। সবার আগে আয়োজক শহরে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

এশিয়ান গেমস শুরুর পাঁচ দিন আগে ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথম ম্যাচ। তাই আজ সকালে চীনের গুয়াংজু থেকে জাপানের নাগোয়ার উদ্দেশ্যে রওনা হন ঋতুপর্ণারা। জাপান সময় রাত নয়টায় তারা নাগোয়া বিমানবন্দরে পৌঁছান। 

বাংলাদেশ নারী ফুটবলের ভেন্যু ওসাকা। গেমসে অ্যাক্রিডিটেশন কার্ড সক্রিয় করতেই নাগোয়া যাওয়া ঋতুপর্ণাদের। কার্ড সক্রিয় হওয়ার পরই ওসাকার উদ্দেশ্যে বাসে রওনা হয় বাংলাদেশ দল।

জাপানের এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল এক সপ্তাহের বেশি সময় চীনের গুয়াংজুতে ছিল। সেখানে একটি প্রস্তুতি ম্যাচে ব্যথা পান নবীরন খাতুন। তার পক্ষে এই টুর্নামেন্টে খেলা সম্ভব হবে না। তিনি চীন থেকে জাপান গেলেও বাফুফে তার পরিবর্তে অন্য ফুটবলার ঢাকা থেকে নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। 

বাংলাদেশ ১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণ করে। প্রতি আসরেই বাংলাদেশের পুরুষ ফুটবল দল অংশগ্রহণ করলেও এবার নেই। ২০২৩ সালে হাংজু এশিয়াডে নারী ফুটবলাররা প্রথমবারের মতো অংশগ্রহণ করে। এশিয়া কাপের মূল পর্বে খেলা ঋতুপর্ণাদের জন্য এটি দ্বিতীয় এশিয়ান গেমস।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]