আল আমান ইসলামিক একাডেমির উদ্যোগে আয়োজিত গ্রীষ্মকালীন কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একাডেমির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং আমিনুর রশিদ রাজুর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, ইমাম হাসান বিন মাহমুদুল্লাহ, সাধারণ সম্পাদক আলামিন মিয়া, উপদেষ্টা আবুল কালাম সেলিম, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আশফাকুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম সেলিম, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আবদুল কাইয়ুম মাশুক, সাধারণ সম্পাদক কাউসার হোসেন টিপু, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা ওমর ফারুক, মাওলানা ফুরকান উদ্দিন, মাওলানা কবির আহমেদ, মাওলানা মিসবাহ উদ্দিন, হাফিজ সাদিকুর রহমান, হাফিজ মাওলানা মাসুদুর রহমান নাদি, সাইফুল ইসলাম, বেলাল আহমেদ, শাহজাহান করিম, শামসুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশু-কিশোরদের বিভিন্ন ইসলামী শিক্ষামূলক পরিবেশনা। তারা কোরআন তিলাওয়াত ও শিক্ষার পাশাপাশি জানাজার নামাজ, জুমার দিনের খুতবা এবং সঠিক নিয়মে নামাজ আদায়সহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় হাতে-কলমে প্রদর্শন করে দেখায়।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের মধ্যে কোরআন শিক্ষা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চা করলে ভবিষ্যতে তারা সমাজ ও দেশের জন্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানের শেষে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।