মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কক্সবাজারে ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম  (ভিজিট : ১৯)
কক্সবাজার শহরে একটি বসতঘরে অভিযান চালিয়ে খাটের নীচের বক্স থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ১৬ বছর বয়সী এক কিশোরকেও হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সদর উপজেলার পাওয়ার হাউসসংলগ্ন উত্তর হাজীপাড়া কবরস্থান গেটের সামনের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের পশ্চিম পানখালী এলাকার আশিক মোমেন মেহেদী (২৩) ও তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩)। হেফাজতে নেওয়া কিশোর সায়মন সরোয়ারের (১৬) বাড়িও টেকনাফে। তিনজনই বর্তমানে কক্সবাজার শহরের উত্তর হাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন।

ডিএনসি কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আশিক মোমেন মেহেদীর থাকার ঘরের একটি কক্ষের কাঠের তৈরি বক্স খাটের ভেতর বিশেষ কায়দায় ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে মোট ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।অভিযানে নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। ডিএনসির প্রাথমিক ধারণা, এই টাকা ইয়াবা বিক্রির মাধ্যমে পাওয়া। এ ছাড়া তিনটি মুঠোফোন, ইয়াবা রাখার তিনটি খালি প্যাকেট, একটি তালা ও তিনটি চাবি জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির উপপরিচালক সোমেন মন্ডল।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]