সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


৩৬ বছর পর নিজস্ব কাঠামোয় পরিবর্তন আনছে ‘দ্য সিম্পসনস’
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম  (ভিজিট : ৬)
দীর্ঘ ৩৮ বছর ধরে চলা জনপ্রিয় এনিম্যাশন সিরিজ ‘দ্য সিম্পসনস’ তার ৩৭তম সিজনে নিয়ে এসেছে একটি ব্যতিক্রমী স্পেশাল পর্ব। ‘ইয়েলো মিরর’ নামের এই পর্বটি জনপ্রিয় সাই-ফাই সিরিজ ‘ব্ল্যাক মিরর’-এর আদলে তৈরি করা হয়েছে, যা সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস’-এ মুক্তি পেয়েছে।

সাধারণত হ্যালোউইনের সময় প্রচারিত ‘ট্রিহাউস অব হরর’ পর্বগুলোতেই এই ধরনের অ্যান্থোলজি ফরম্যাট ব্যবহার করা হতো। তবে সেই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে এবার আলাদাভাবেই স্পেশাল পর্বটি নির্মাণ করেছেন নির্মাতারা। এতে তিনটি গল্পের বদলে দুইটি গল্প রাখা হয়েছে।

পর্বটিতে ‘দ্য ওয়ে উই ওয়াজন্ট’ : হোমার ও মার্জের অতীত সম্পর্কের একটি বিকল্প ও অন্ধকার বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে এতে।

এ ছাড়া ডিজিটাল স্ক্রিন আসক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক দিকগুলোকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে।
‘দ্য সিম্পসনস’ সিরিজের একই ধারার কনটেন্ট নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছিল। ফলে ‘ইয়েলো মিরর’-এর মাধ্যমে স্বাচ্ছন্দ্যের গণ্ডি পেরিয়ে চরিত্রগুলোকে নতুন ও সামাজিকভাবে প্রাসঙ্গিক উপায়ে তুলে ধরার এই পরীক্ষামূলক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]