শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


‘ভালোবাসি তোমায়’ চলচ্চিত্রের ট্রেইলার প্রকাশ ও প্রমোশন
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ এএম  (ভিজিট : ২৩)
মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনা ও ভাবনায় নির্মিত রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘ভালোবাসি তোমায়’-এর অফিশিয়াল ট্রেইলার প্রকাশ ও প্রমোশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি।

‘ভালোবাসি তোমায়’ সিনেমায় প্রধান চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা কাজী হায়াৎ।

মজুমদার ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন ফারুক হোসেন মজুমদার। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবুল হোসেন মজুমদার। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনোয়ার শিকদার।

চলচ্চিত্রটির ট্রেইলার ও গান প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। রোমান্টিক গল্পের এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

আগামী ১১ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির মধ্য দিয়ে দর্শকদের সামনে আসবে ‘ভালোবাসি তোমায়’।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]