মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:১৩ পিএম  (ভিজিট : ১৭)
 
নজরুল বর্ষ উপলক্ষে ‘দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা” এর অংশ হিসেবে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

৩১ আগস্ট মঙ্গলবার বেলা বেলা ১২ টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।

পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন‌ জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভুঁঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি‌ কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মাহবুবুল আলম রকিব জিপি, আবু রায়হান রূপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন।

উদ্বোধনী দিনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী নজরুল সংগীত, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং আবৃত্তি শিল্পী শ্যামলী মালাকার।

এছাড়াও জেলা জু‌ড়েই নজরুল বর্ষ উপলক্ষে স্ব স্ব উপ‌জেলা গু‌লো‌তেও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]