সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


আমেরিকা তে এসআই টুটুলসহ ৪ সদস্যের নতুন ব্যান্ড ‘এবি কিং’
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ২:৩৮ পিএম  (ভিজিট : ২৫০)
দীর্ঘদিন পর নতুন ব্যান্ড এর মাধ্যমে শ্রোতা দর্শকদের মাঝে হাজির হতে যাচ্ছেন দেশের প্রখ্যাত কন্ঠশিল্পী এস আই টুটুল সঙ্গীত পরিচালক, ও সংগীতশিল্পী হিসেবে বারবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ব্যান্ডের নাম ‘এবি কিং’। ৪ সদস্যের গড়া এই ব্যান্ডটির সদস্যদের ভেতরে একটি অন্ত্যমিল রয়েছে। তা হলো -ব্যান্ডের সকল সদস্যই কিংবদন্তি আইয়ুব বাচ্চু’র স্নেহের স্পর্শ পেয়েছেন। আর এস আই টুটুল তো এলআরবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও দীর্ঘদিনের সারথিই ছিলেন।

এবি কিং এর বাকি সদস্যরা হলেন:  নাফিজ আল আমিন ( ড্রামস এন্ড ভয়েস), ইফতেখার ইফতি (লিড গিটার এন্ড ভয়েস), আকাশ আহসান ( বেস এন্ড ভয়েস), এস আই টুটুল (কী-বোর্ড এন্ড ভয়েস), ইশতিয়াক এ সিদ্দিকী ( ব্যান্ড ম্যানেজার) ব্যান্ডটি প্রতিষ্ঠা হয়েছে আইয়ুব বাচ্চুর জন্মদিনে অর্থাৎ চলতি বছরের ১৬ আগস্ট।

প্রতিষ্ঠা প্রসঙ্গে এস আই টুটুল বলেন,‘আমাদের সকলের ভেতরেই গুরুজি’র জন্য একটা আবেগের ঘর আছে। সেই ঘরটাই আমরা লালন করতে চাই। আমরা নিজেদের গান যেমন গাইবো। তেমনি নতুন গান তৈরি হতে থাকবে। একই সাথে আইয়ুব বাচ্চুসহ দেশের কিংবদন্তিদের গানগুলোও  স্টেজে গাইবো আমরা। আমাদের ব্যান্ডটি মূলত একটি মিউজিক্যাল প্লাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে শুধু কনসার্টই নয়, আরো কিছু ইভেন্টের উদ্যোগ নেবো আমরা।

এ কারনে এবি কিং এ আমাদের ব্যান্ড মেম্বার ছাড়াও একটি উপদেষ্টা প্যানেলও থাকবে। সেই সদস্যদের নাম আমরা পরবর্তীতে প্রকাশ করবো।’

উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর হিউস্টন এ সোনার বাংলা ফাউন্ডেশন আয়োজিত কনসার্টে ব্যান্ডটি প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছে। এছাড়াও এ বছর ইউএস ট্যুরে ভার্জিনিয়া, নিউইয়র্কসহ একাধিক স্টেটে তারা শো করবে বলে জানান ব্যান্ডদলের সদস্যরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]