শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:২১ পিএম  (ভিজিট : ১৪)
মুক্তির প্রথমদিন বলিউড বক্স অফিসে ‘সেঞ্চুরি’ হাঁকিয়েছিল দক্ষিণী অভিনেতা যশের প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘টক্সিক’। আয়ে মুক্তির প্রথম ৫ ঘণ্টায় চলতি বছরে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমাকে পেছনে ফেলে ঢুকে যায় ১০০ কোটি রুপির ক্লাবে।

তবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক ধাক্কায় ছবিটির আয় কমেছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এদিন ছবিটি ভারতে প্রায় ৩৬ দশমিক ৪০ কোটি রুপি আয় করেছে। প্রথম দিনের তুলনায় আয়ের পরিমাণ প্রায় ৬৪ শতাংশ কমে গিয়েছে। প্রথম দিনের ১০১ দশমিক ১০ কোটির সঙ্গে দ্বিতীয় দিনের আয় যুক্ত হয়ে ভারতে দুই দিনে ‘টক্সিক’-এর মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৫০ কোটি রুপি।

শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখশুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
টক্সিক কন্নড় (যা ছবির মূল ভাষা) সংস্করণের চেয়ে হিন্দি ও তেলুগু সংস্করণে তুলনামূলক ভালো ব্যবসা করছে। তামিল ও মালায়ালাম সংস্করণের আয় অনেকটাই দুর্বল।

অতিরিক্ত সহিংসতা, বিতর্কিত দৃশ্য এবং দুর্বল চিত্রনাট্যের জন্য সমালোচকরা ছবিটিকে কড়া ভাষায় আক্রমণ করলেও ‘টক্সিক’-এর আয়ের বেশ ভালো সুযোগ রয়েছে। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে ছবিটি বক্স অফিসে তার গতি বজায় রেখে বছরের সেরা আয়ের তালিকায় স্থান করে নিতে পারে কি না।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]