প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৪৪ পিএম
(ভিজিট : ৪৫)
বাংলা নাটকে এবার একেবারেই ভিন্নধর্মী এক চরিত্রে হাজির হয়েছেন অভিনেত্রী পারিসা জান্নাত। নির্মাতা মেঘ হিম পরিচালিত নতুন নাটক ‘নিষ্ঠুর মা’-তে তিনি অভিনয় করেছেন এমন এক সৎ মায়ের ভূমিকায়, যিনি টাকার লোভে নিজের মেয়েকেই বিক্রি করে দেন। চ্যালেঞ্জিং এই চরিত্রটি ঘিরেই এগিয়েছে নাটকের মূল গল্প।
নাটকটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সবুজ খান ও পারিসা জান্নাত। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শিশুশিল্পী তাজরিন তুষ্টি, মাসুদ আলম, রেজভিনা মৌসুমী, সাদমান রানা এবং সোনিয়া ইসলাম সোনিয়াসহ আরও অনেকে।
নির্মাতা মেঘ হিমের ভাষ্য, ‘নিষ্ঠুর মা’ কেবল একটি পারিবারিক গল্প নয়; এটি লোভ, সম্পর্ক এবং মানবিকতার সংঘাতের গল্প। তিনি বলেন, দর্শক শেষ পর্যন্ত নাটকটি দেখলেই এর প্রকৃত বার্তাটি উপলব্ধি করতে পারবেন।
নিজের চরিত্র নিয়ে পারিসা জান্নাত বলেন, আমি সৎ মায়ের চরিত্রে অভিনয় করেছি। গল্পে দেখা যাবে, নিজের মেয়েকেই বিক্রি করে দিই। চরিত্রটি খুবই কঠিন এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং ছিল। এমন একটি চরিত্রে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য আলাদা।
নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেঘ হিম। প্রযোজনা করেছেন জাহিরুল ইসলাম সোহেল। সিডি চয়েস ব্যানারে নাটকটি ২১ আগস্ট বিকেল ৩টায় মুক্তি পেয়েছে।
ভালোবাসা, ত্যাগ, আবেগ ও জীবনের নির্মম বাস্তবতার মিশেলে নির্মিত ‘নিষ্ঠুর মা’-তে একজন মা, একটি নিষ্পাপ শিশু এবং একজন পুরুষের জীবনের টানাপোড়েনই ফুটে উঠেছে।