শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


আমার মনে হয় না, এ বছর বিপিএল হবে: তামিম
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:০৯ পিএম  (ভিজিট : ১৪)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরেক নাম বিতর্ক। প্রতিটি আসরই ছিল নানান সমস্যায় জর্জরিত। দায়সারা বিপিএল আর আয়োজন করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার কারণে চলতি বছরে বিপিএলে মাঠে গড়াবে না বলেই মনে করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলনে বিপিএল আয়োজন প্রসঙ্গে তামিম বলেন, ‘১২ মাস কিংবা ১৪ মাস লাগুক আমি ভালোভাবে বিপিএল করবো। নাহলে করবো না। আর আমার মনে হয় না, এবার বিপিএল আয়োজন করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিপিএলের শেষ দুই আসরে ৪০ কোটি টাকা ক্ষতি বিসিবির। তো এই টুর্নামেন্টে আমার ২০ কোটি টাকা ক্ষতি সেই টুর্নামেন্ট আমার প্রায়ারোটি লিস্টে নাই এই মুহূর্তে।’

বিসিবি প্রধান বলেন, ‘টুর্নামেন্টটা করে বিসিবির লস হচ্ছে, ইমেজও যাচ্ছে। সবকিছু ঠিক করতে যত মাস লাগে তত মাস সময় নেবে। আশাকরি ক্রিকেটাররাও পরিস্থিতিটা বুঝবে।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]