শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


টিজারেই চমক দেখালেন জায়েদ খান
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:৩১ এএম  (ভিজিট : ২২)
পোস্টার প্রকাশের পর এবার সামনে এল চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারী’র টিজার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টিজারটি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা আলোচিত এ নায়ক।

এর আগে জীবনের বিশেষ দিন জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর একটি পোস্টার প্রকাশ করেছিলেন জায়েদ খান। তখন থেকেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কেননা, পোস্টারে দেখা গিয়েছিল―অভিনেতার দিকে কয়েকজন তরুণী হাত বাড়িয়ে আছেন। আর পোস্টারের ওপর বেশ বড় অক্ষরে লেখা ছিল ‘শিকারী’।

সে সময় পোস্টারটি সিনেমা, নাকি ওয়েব সিরিজ না অন্য কোনো আয়োজনের, তা জানিয়েছিলেন না অভিনেতা। পরবর্তীতে নতুন পোস্টারে অবশ্য বিষয়টি স্পষ্ট হয়। নতুন পোস্টারে রাজকীয় একটি চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে তাকে। চারপাশে তিনজন তরুণী। পেছনে নিউইয়র্ক শহরের রাতের দৃশ্য। আর লেখা, ‘শিকারী’, সঙ্গে সংযোজন করা হয়েছে―শিগগিরই আসছে।

তবে টিজার প্রকাশের মধ্য দিয়ে চমক দেখালেন জায়েদ খান। এটি মূলত একটি মিউজিক ভিডিও। সজীব ও রিমির গাওয়া একটি গান, যেটি পরিচালনা করেছেন বদরুদ্দুয়া সাগর। আর টিজার প্রকাশের পর নেটিজেনরা বলছেন, কাজটি দুর্দান্ত হয়েছে। তারা এখন অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]