সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


মুরাদ নূরের সুরে নতুন গানের কণ্ঠ দিলেন মুহিন খান
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:০০ পিএম  (ভিজিট : ৪৯)
জনপ্রিয় তরুণ সুরকার মুরাদ নূর। সৃষ্টিশীলতায় ইতিমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। বেশ কয়েকটি গান দুই বাংলায় প্রশংসিত এবং জনপ্রিয়। 

অন্যদিকে জাতীয় পুরষ্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী গীতিকার সুরকার মুহিন খানও নিজস্বতায় শতভাগ আপসহীন। প্রায় দশ বছর পর দুই বন্ধুর একসাথে গান বাঁধা। কবি ও চিকিৎসক ডা: রুখসানা পারভীন সুরমার কথায় মুরাদ নূরের সুরে কণ্ঠ দিয়েছেন মুহিন খান। 'চল একদিন পাখি হই, শিরোনামের গানটি সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।

নতুন গান প্রসঙ্গে সুরকার মুরাদ নূর বলেন, দশ বছর আগে আমার সুরে একটি মিক্সড এ্যালবামে মুহিন গেয়েছিলো, তারপর অডিওতে দুই বন্ধুর একসাথে কাজ হয়নি। অনেকদিন পর দুই বন্ধু একসাথে গান বাঁধতে পেরে ভালো লাগছে। সুরমা আপার বেশ কয়েকটি গান আগেও সুর করেছি; প্রকাশের পরে অনেকের ভূয়সী প্রশংসা পেয়েছি। এটাও আশা করছি সবার প্রশংসা পাবো।

কণ্ঠশিল্পী মুহিন খান বলেন, চিকিৎসা পেশায় এতো ব্যস্ততার পরেও রুখসানা আপা লেখালেখি করেন; এটাই আমাকে মুগ্ধ করেছে। ওনার লেখার ধরন গতানুগতিকতার বাইরে, শব্দচয়নে কাব্যিকতা আছে। মেলো-রক ধাঁচের গানটি বন্ধু মুরাদ নূর ভালো বানিয়েছে। আমি কেবল কথা-সুরের সঠিক উপস্থাপনের চেষ্টা করেছি। বাকীটা শ্রোতাদের মুল্যায়নের অপেক্ষা করছি।

নতুন গান প্রসঙ্গে সুরমা বলেন, পেশাগত কারনে প্রচুর ব্যস্ত থাকতে হয়, তাই ইচ্ছে থাকলেও অনেক সময় লেখতে পারি না। কিছু গানের কবিতা মুরাদ নূর সুর করেছিলো, 'চল একদিন পাখি হই' তারই একটা। মুহিন খান খুবই ভালো গেয়েছে। আশা করছি গানটি অনেকেরই ভালো লাগবে। 

জানা গেছে গানটি নূর ক্রিয়েশনস এর ইউটিউব চ্যানেল সহ সকল ডিজিটাল মাধ্যমে শীঘ্রই প্রকাশিত হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]