বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


গানের মাঝেই নিজেকে খুঁজে বেড়ায় লালনকন্যা মীম
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:১১ পিএম  (ভিজিট : ১০)
শেখ শাহরিন সুলতানা মীম। ছোটবেলা থেকেই যার স্বপ্ন ছিলো একদিন তিনি এই দেশের সঙ্গীতাঙ্গনের একজন খ্যাতনামা সঙ্গীতশিল্পী হবেন। সেই স্বপ্ন বুকে লালন করেই তিনি এখনো গানে নিয়মিত চর্চায় মগ্ন থেকে গান করে যাচ্ছেন। এরই মধ্যে একটু একটু করে স্টেজ শোতে যেমন ব্যস্ত হয়ে উঠছেন, অনুপরূপভাবে তিনি টিভি শোতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। অফ সিজন থাকায় স্টেজ শো কম থাকলেও টিভি শোতে নিয়মিত সঙ্গীত পরিবেশন করছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মীম। পারিবারিকভাবে স্থানীয় শিক্ষক সঞ্জয় কুমার ওঝা, তপন কুমার নট্য, জয় প্রকাশ বিশ্বাস ও সুমন দাসের কাছেই হাতেখড়ি তার সঙ্গীত শিক্ষা। ২০২২ সালে আরটিভির বাংলার গায়েন অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী আলোড়ন তোলা গুণমুগ্ধ কন্ঠে সবার হৃদয়ে স্থান করে নেন মীম। 

মীম জানান, “পরম করুনাময়ের অসীম কৃপায় একটু একটু করে গানকে ঘিরে আমার স্বপ্নগুলো পূরণ
হচ্ছে। একটু একটু করে স্টেজ শোতে ব্যস্ত হচ্ছি, টিভি শোতেও নিয়মিত কাজ করছি। নিজের মৌলিক গান নিয়েও কাজ করছি। সব মিলিয়ে একজন সত্যিকারের শিল্পী হয়ে উঠার জন্য যেটুকু শ্রম দেয়া দরকার, গানে যতোটা নিয়মিত চর্চায় থাকা দরকার তা করার চেষ্টা করছি। আমার পাশে থেকে আমাকে সবসময় আমার মা-বাবা ও স্বামী আমাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। ছোটবেলা থেকেই শুদ্ধ সুরে সঙ্গীত চর্চা শুরু করাই ছিল আমার মূল লক্ষ্য।

মীম আরও জানান, এখন পর্যন্ত ১৫টি মৌলিক গান প্রকাশ পেয়েছে আমার। আরো কিছু গান আছে যেগুলো প্রকাশিত হয়নি কাজ চলছে। প্রকাশ পাবে শীঘ্রই।

প্রকাশিত গান গুলোর মধ্যে  "পরানপাখি, ভাবের হাওয়া, রাধা, আমি নাকি বুনোফুল, পিরিতের পাগল, একলা ঘুড়ি, প্রানের বন্ধু, তুই যে আমার পরান, পিরিতে কাতর, তোমার রাজ্যে তুমি রাজা, বুকের খাচায় আয়, আগুনে কাহারে পোড়াও, জমিদারি, প্রভু দয়াময় এ গান গুলো আমার ভীষণ প্রিয় কাজ। কিছু গান আমার শ্রোতারাও দারুন পছন্দ করেছেন। আরো বেশ কিছু গানের কাজ চলছে তার মধ্যে একটি গান প্রতীক হাসান ভাইয়ের সাথে গেয়েছি যে গানের মিউজিক কম্পোজিশান করেছেন প্রীতন হাসান। এ গানটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। ইনশাল্লাহ এ গানে এক অন্য রকম মীমকে দেখতে পাবে শ্রোতারা।

আরটিভি থেকেই আমার মিডিয়ার পথ চলা শুরু হয়েছিল। এই প্লাটফর্ম আমাকে অনেক কিছু দিয়েছে। দিয়েছে স্বপ্ন সত্যি হবার অনুভূতি। কৃতজ্ঞতা শ্রদ্ধেয় সি. ই.ও আশিক রহমান স্যারের প্রতি। এখান থেকে প্রতিযোগিতায় থাকা কালীন আমার একটি মৌলিক গান প্রকাশ পায় তা ছাড়াও 'আমি নাকি বুনোফুল' শিরোনাম  এর আরো একটি গান প্রকাশ পায় যা দর্শকপ্রিয়তা পেয়েছে।

Ik music station থেকে আমার "রাধা" নামের যে গান টি প্রকাশ পেয়েছে সে গানের জন্য ইমদাদ ভাই এবং মুনসুর ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতা। এই একই প্রোডাকশন থেকে আরো একটি মৌলিক গান খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ।

আমার হাজবেন্ড জনাব রিয়াজ মোর্শেদ এর লেখা ও সুরে বেশ কয়েকটি গান করেছি আমি আমার জন্য। তার মধ্যে "ভাবের হাওয়া"এবং "প্রভু দয়াময়" গান দুইটি জনপ্রিয়তা পেয়েছে।

সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেল এটিএন  বাংলা থেকে এটিএন ফোক স্টুডিও নামক একটি মৌলিক গানের প্রজেক্ট করা হয়েছে যেখানে আমি দুটি গানে ভয়েস দিয়েছি। যার একটি প্রকাশ পেয়েছে "তোমার রাজ্যে তুমি রাজা" কৃতজ্ঞতা জানাচ্ছি মান্নান মোহাম্মদ স্যার এবং খোকন ভাইয়ের প্রতি।এই প্লাটফর্ম থেকে আরো একটি গান খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে বলে আশা করছি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]