বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ, আতঙ্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৫৮ পিএম  (ভিজিট : ১৮)
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আদালতের প্রধান ফটকের ভেতরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে বস্তুটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। তবে বিস্ফোরিত বস্তুটি কী ছিল—তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিস্ফোরণের পর আদালত অভ্যন্তরে আতঙ্ক বিরাজ করছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন আইনজীবীরা।

বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। আমরা তখন আদালতের ভেতর আদালতের কার্যক্রমে ব্যস্ত ছিলাম। বের হয়ে দেখি প্রধান ফটকের ভেতরে আমাদের কার্যালয়ের সামনেই বিস্ফোরণ হয়েছি কিছু একটা।
 
বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়। তারা এসেছে। বিস্ফোরিত বস্তুটি বোমা না ককটেল ছিল তা তদন্ত করে দেখেন তারা।

ওসি বলেন, বিস্ফোরণের এলাকাটিকে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি একটি ককটেল না অন্য কোনো বস্তু।

ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন, তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]