বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


লোডশেডিং ঘিরে আতঙ্ক, বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:২৫ পিএম  (ভিজিট : ২৩)
নীলফামারীর ডোমারে ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিং নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ার পর বিদ্যুৎ স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো এবং রাতে নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করতে থানায় লিখিত আবেদন করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।

মঙ্গলবার (১১ জুলাই) রাতে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত রোববার ডোমার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ.কে.এম. আলাউদ্দিনের স্বাক্ষরে থানায় আবেদনটি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে ঘাটতি থাকায় বরাদ্দ অনুযায়ী বিভিন্ন এলাকায় লোডশেডিং দিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। এতে গরমের মধ্যে সাধারণ মানুষের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি তৈরি হচ্ছে অসন্তোষ।

এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই এসব স্থাপনার নিরাপত্তা জোরদারের অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে ডোমার জোনাল অফিস, আন্ধারুর মোড় এলাকার উপকেন্দ্র-১ এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে রাতভর পুলিশ টহল ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অফিসে সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের নিয়মিত টহলও অব্যাহত রয়েছে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]