বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, বিপুল ভারতীয় মালামাল জব্দ
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৩৬ পিএম  (ভিজিট : ১৫)
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী ও চারটি গরু জব্দ করা হয়েছে।
সোমবার রাতে সীমান্তের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন চারটি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। পরে মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করা হয়।
‎৩৯ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা রাতভর পৃথক কয়েকটি অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় পণ্য ও গরু জব্দ করেন।
‎বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা কসমেটিক সামগ্রীর সিজার মূল্য প্রায় ১৫ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা এবং চারটি ভারতীয় গরুর সিজার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
‎কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জব্দের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে জানান, উদ্ধারকৃত মালামাল সিজার লিস্টভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলামে এসব মালামাল বিক্রি করা হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]