মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বাগেরহাটে পুষ্টি সমন্বয় কমিটির সভা
শিশু, গর্ভবতী মা ও প্রবীণদের পুষ্টিতে বিশেষ নজর দেওয়ার আহ্বান
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৪৬ পিএম  (ভিজিট : ১৫)
দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরবিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও জীববৈচিত্র্যের আধার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বাগেরহাটের রামপালে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় রামপাল মডেল মসজিদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অভিজিৎ সরকার, রামপাল কলেজের অধ্যক্ষ হান্নান শেখ, রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রেসক্লাব রামপালের সদস্য সচিব মেহেদী হাসান, ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপির ম্যানেজার ফুলি সরকার ও প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশু, গর্ভবতী মা ও প্রবীণদের পুষ্টির বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সবার পুষ্টির চাহিদা পূরণে কম খরচে সুষম ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজে পুষ্টিকর খাদ্য গ্রহণের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

সভায় রামপাল উপজেলার পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সহজলভ্যতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]