মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


‎ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৫৮ পিএম  (ভিজিট : ১৪)
‎গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ শাহ আলম খলিফার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণচেষ্টা মামলা প্রত্যাহার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪টায় খলিফা মার্কেটে পিরুজালী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নিয়ে মামলাটিকে মিথ্যা ও বানোয়াট দাবি করে তা প্রত্যাহারের পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

‎মানববন্ধনে বক্তারা বলেন, ৩১ জুলাই জমি মাপাকে কেন্দ্র করে ইউপি সদস্য শাহ আলম খলিফা ও অভিযোগকারী নারীর মধ্যে বিরোধের ঘটনা ঘটে। ঐদিন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন, সেখানে ধর্ষণচেষ্টার মতো কোনো ঘটনা তারা দেখেননি। তারা মামলার অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনার দাবি জানান।

‎উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা মিথ্যা অভিযোগের ভিত্তিতে নিরপরাধ কাউকে হয়রানি না করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

‎প্রসঙ্গত, ২ আগস্ট জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি রেকর্ড করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]